বিজিবির অভিযানে সীমান্তে পৌনে দুই কোটি টাকা মূল্যের ভারতীয় জিরা ও কসমেটিকস জব্দ

April 9, 2026,

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গল সেক্টরের অধিনে ৫২ বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় পৌনে দুই কোটি টাকা মূল্যের অবৈধ পথে আসা ভারতীয় জিরা ও কসমেটিকস সহ ট্রাক আটক করেছে ।

৫২ বিজিবি-এর অধিনায়ক লেঃ কর্ণেল মো: আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮ টার দিকে সীমান্তের ৩ কিলোমিটার  অভ্যন্তরে, বিয়ানীবাজার উপজেলার দুবাগ মোড় এলাকায় বিজিবি  টহল দল সন্দেহজনক একটি ট্রাক থামানোর জন্য সংকেত প্রদান করে। ট্রাকটির চালক ও তার সহযোগীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে দ্রুত ট্রাক রেখে পালিয়ে যায়। পরে টহল দল ট্রাক তল্লাশি করে ট্রাকের উপরিভাগে পাথরের প্রলেপের নিচ থেকে ভারত হতে চোরাইপথে আনা বিপুল পরিমাণ অবৈধ পণ্য জিরা ও কসমেটিকস উদ্ধার করে।

উদ্ধারকৃত মালামালের মধ্যে ছিল, ৪২০ কেজি ভারতীয় জিরা, ২৭ হাজার ২শত ১৬ পিস ভারতীয় স্ক্রীন ব্রাইট ক্রীম এবং ১৫ হাজার পিস স্ক্রীন সানরাইজ ক্রীম। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৭৫ লক্ষ ১৬ হাজার ৪ শত টাকা। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com