কুলাউড়ায় চালু হলো ভূমি সেবা সহায়তা কেন্দ্র

April 28, 2026,

এস আর অনি চৌধরী : কুলাউড়ায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

সোমবার ২৭ এপ্রিল দুপুরে শিবির রোডস্থ উপজেলা ভূমি অফিস সংলগ্নে ফিতা কেটে কেন্দ্রটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম। এ ছাড়া সেবাগ্রহীতাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, নতুন এ সেবা কেন্দ্র চালুর কারণে এখন থেকে নাগরিকরা সরকার নির্ধারিত ফি’র মাধ্যমে ভূমি সংক্রান্ত বিভিন্ন আবেদন, নামজারি, খতিয়ান সংশোধনসহ অন্যান্য কার্যক্রম সহজে, দ্রুত এবং নির্ধারিত নিয়মে সম্পন্ন করতে পারবেন। এতে ভোগান্তি কমবে এবং সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com