আইডিইবি মৌলভীবাজার জেলা শাখা পুনর্গঠন: সভাপতি আব্দুল মুমিন, সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ

স্টাফ রিপোর্টার : আইডিইবি মৌলভীবাজার জেলা শাখার ২০২৬-২০২৮ সেশনের জন্য সভাপতি পদে আব্দুল মুমিন এবং সাধারণ সম্পাদক পদে মাহবুব আহমেদ নির্বাচিত হয়েছেন।
২ মে শনিবার মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুর রহমান চৌধুরী, ২১ সদস্য বিশিষ্ট নব নির্বাচিত জেলা নির্বাহী কমিটির নাম ঘোষনাকরেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো: কামরুজ্জামান, হাওলাদার লোকমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক নূর-এ-আজম সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মো: মিজানুর রহমান, চাকুরি বিষয়ক সম্পাদক মো: মিফতা উদ্দিন, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক নূরুন নবী, জনসংযোগ ও প্রচার সম্পাদক অমল চন্দ্র পাল, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মো: আল আমিন সরকার, সমাজকল্যাণ সম্পাদক মো: কালাম আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ আবুল কালাম, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মো: মহসিন উদ্দিন ভূঁইয়া, ছাত্র বিষয়ক সম্পাদক মো: ওবাইদুল ইসলাম, নির্বাহী সদস্য এ কে এম ফজলুল হক হেলাল, মো: আফজাল হোসেন, মোয়াজ্জেম হোসেন, জাহাঙ্গীর খান।
এছাড়াও তিন জন নির্বাচিত কাউন্সিলর বৃন্দ হলেন মোহাম্মদ রেদুয়ান উল্লাহ, আব্দুল হেকিম, মো: আব্দুর রাকিব। নব নির্বাচিত নেতৃবৃন্দ জেলা আইডিইবি’র কার্যক্রমকে আরও গতিশীল করতে সকল সদস্য প্রকৌশলীর সহযোগীতা কামনা করেন।



মন্তব্য করুন