(ভিডিও সহ)বর্ণিল আয়োজনে মৌলভীবাজারে এসএটিভির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও শিশু উৎসব উদযাপিত

বর্ণীল আয়োজনের মধ্যদিয়ে মৌলভীবাজারে এসএটিভির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার ১৯ জানুয়ারি দুপুরে মৌলভীবাজার পৌর মিলনায়তনে অনুষ্ঠিত জাকজমকপূর্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে র্যালীতে অংশ গ্রহণ করেন মৌলভীবাজার-৩(সদর রাজনগর) আসনের এমপি সৈয়দা সায়রা মহসিন, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা সাবেক হুইপ আজিজুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেরা যুবলীগের সভাপতি ফজলুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: ফারুক আহমদ, শিক্ষাবিদ অধ্যক্ষ মায়া ওয়াহেদ, মৌলভীবাজার জেলা জাসদের সভাপতি আবদুল হক, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকশি ইকবাল আহমদ, বাসস প্রতিনিধি ডা: ছাদিক আহমদ, এটিএন বাংলার ষ্টাফ রিপোর্টার সৈয়দ মহসিন পারভেজ, প্রথম আলোর আকমল হোসেন নিপু, অভজারভারের অশোক কুমার দাশ, সংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ সলমান আলী, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমদ,সাংবাদিক মাহবুবুর রহমান রাহেল, ডিবিসির পান্না দত্ত, ইনডিপেনডেন্ট টিভির আবদুর রব, সমকালের নুরুল ইসলাম, সময়টিভির শাহ অলিদুর রহমান,পূর্বদিক সম্পাদক মুজাহিদ আহমদ, দেশপক্ষের সম্পাদক মৌসুফ এ চৌধুরি, যায়যায় দিনের আবদুল অদুদ, বাংলানিউজের এমদাদুল হক, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক এডভোকেট নিলীমেষ ঘোষ বলু, মনু থিয়েটারের সভাপতি ও নাট্যব্যক্তিত্ব আ স ম সালেহ সোহেল, এস এ পরিবহন মৌলভীবাজার ও শাখা ম্যানেজার মো: আমীর হোসেনসহ মৌলভীবাজার শাখা ও শ্রীমঙ্গল শাখার কর্মকর্তা বৃন্দ। র্যালী শেষে এস এ টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি এম এ মোহিত-এর সভাপতিত্বে সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান প্রবীন আওয়ামীলীগ নেতা কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, জেলা জাতীয়পার্টির সভাপতি সৈয়দ সাহাব উদ্দিন আহমদ, জেলা জাসদ সভাপতি আবদুল হক, মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমদ, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক এডভোকেট নিলীমেষ ঘোষ বলু, মনু থিয়েটারের সভাপতি ও নাট্যব্যক্তিত্ব আ স ম সালেহ সোহেল প্রমূখ। মৌলভীবাজারের পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক এসএটিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি এম এ মোহিতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। রেডিও পল্লীকণ্ঠের মৌলভীবাজার স্টেশন ম্যানেজার মেহেদী হাসান ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। -প্রেসবিজ্ঞপ্তি



মন্তব্য করুন