(ভিডিও সহ) মৌলভীবাজারে স্কুল ব্যাংকিং বিষয়ক র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারে লীড ব্যাংক পদ্ধতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আর্থিক শিক্ষা কর্মসূচির স্কুল ব্যাংকিং ২০১৭ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরনের আয়োজন করেছে মৌলভীবাজার জেলার সকল তফসিলী ব্যাংকসমূহ।
শনিবার ২১ জানুয়ারি সকাল ১০ টায় মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গন থেকে বর্ণাঢ়্য র্যালি বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
ডাচ বাংলা ব্যাংকের মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক এ এস এম শামীম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার উপ-মহাব্যবস্থাপক মো: আব্দুল হাছিব, সোনালী ব্যাংক মৌলভীবাজার শাখার ডিজিএম আব্দুর রউফ তালুকদার, মৌলভীবাজার ব্যাংক অফিসার্স এসোসিয়েশন সভাপতি মো: আবু তাহের, মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান।
এছাড়া বক্তব্য রাখেন জনতা ব্যাংক এজিএম বিমল কান্তি দাশ, রুপালী ব্যাংক প্রিন্সিপাল অফিসার মো: নাসির উদ্দিন, ইসলামী ব্যাংক প্রিন্সিপাল অফিসার মাহমুদুল্লাহ হাসান, সাউথইষ্ট ব্যাংক ব্যবস্থাপক সুয়েব আহমদ, আব্দুল মালিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান, সিংকাপন আপ্তাব উদ্দিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোতাহের হোসেন প্রমুখ।
আলোচনা সভার পর কুইজ প্রতিযেগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। র্যালী ও সভায় শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক ও বিভিন্ন ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন