মৌলভীবাজারে এনডিএফ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার॥ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ এর ২৯-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৫ ফেব্রƒয়ারি রোববার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা এনডিএফ’র উদ্যোগে চৌমুহনাস্থ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা এনডিএফ’র সভাপতি কবি শহীদ সাগ্নিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এনডিএফ’র জেলা সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫ এর নেতা মোঃ আমির আলী, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্টঃ ২৪৫৩এর সাংগঠনিক সম্পাদক কিসমত মিয়া, মোঃ জসিমউদ্দিন প্রমূখ।
সভায় বক্তারা দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি সরকারের আবারও গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করে বলেন বিশ্ববাজারে জ্বালানীতেলের মূল্য রেকর্ড পরিমান কমে গেলেও দেশের বাজারে জ্বালানীতেলের মূল্য কমানো হচ্ছে না। উপরন্তু বিদ্যুতের মূল্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সারা বাংলাদেশ গ্যাসের উপর ভাসছে বলে গ্যাস ক্ষেত্রগুলো সাম্রাজ্যবাদী বহুজাতিক কোম্পানীগুলোকে বরাদ্দ দিয়ে অবাধে লুটপাট এবং মাগুরছড়া-টেংরাটিলা দুর্ঘটনার ঘটিয়ে জাতীয় সম্পদকে ধ্বংস করে আজ বাসাবাড়িতে গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। সভায় বক্তারা বলেন আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বে ভু-রাজনৈতিক ও রননীতিগত গুরুত্বপূর্ণ বাংলাদেশের নিয়ন্ত্রন নিয়ে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধির ফলে ক্ষমতা ও গদি নিয়ে কামড়াকামড়ি, খেয়োখেয়ী তীব্রতর হয়ে সংঘাত জনিত পরিস্থিতি বৃদ্ধি পেয়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্যকে বৃদ্ধি করবে। বাংলাদেশের মত নয়া উপনেবিশক দেশের নিয়ন্ত্রক হচ্ছে সাম্রাজ্যবাদ। তাই সাম্রাজ্যবাদের এক দালালের পরিবর্তের আরেক দালাল বা জোট নয়, এক সাম্রাজ্যবাদের পরিবর্তে আরেক সাম্রাজ্যবাদ নয়, সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও আমলা দালাল পুঁজি বিরোধী শ্রমিক কৃষক জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে হবে। এ জন্য শ্রমিক শ্রেণীর নেতৃত্বে শ্রমিক-কৃষকের মৈত্রীর ভিত্তিতে সকল সাম্রাজ্যবাদ বিরোধী শক্তি এবং শ্রমিক-কৃষক-জনগণকে ঐক্যবদ্ধ হয়ে বিপ্লবী বিকল্প ধারার লড়াই সংগ্রামকে অগ্রসর করতে হবে। এই লক্ষ্য সামনে রেখে ২৫ ফেব্রƒয়ারি সংগঠনের ৭ম জাতীয় সম্মেলন সর্বাত্মকভাবে সফল করে তুলতে হবে।
সভা থেকে সাম্রাজ্যবাদ ও তার দালাল ভারতের সাথে জাতীয় স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল, গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, শ্রমিক-কর্মচারিদের জন্য বাজারদরের সাথে সংগতি রেখে মজুরি নির্ধারণ ও গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন, ভূমিহীন দরিদ্র কৃষকের হাতে জমি ও কাজ, কৃষি উৎপাদনের খরচ কমানো এবং ফসলের ন্যায্যমূল্য, সার, ডিজেল. কীটনাশকের দাম কমানোর দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।



মন্তব্য করুন