মৌলভীবাজারে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণ
March 6, 2017,

হোসাইন আহমদ॥ বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচি উপলক্ষে মৌলভীবাজার হোয়াইট পার্ল কলেজে ৫ মার্চ রবিবার দুপুরে শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
শিক্ষিকা আমিনা আইরিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলেদেন কলেজ অধ্যক্ষ মোঃ শাহজাহান। এসময় উপস্থিত ছিলেন কলেজ কো-অর্ডিনেটর প্রভাষক হুমায়ূন কবীর, সুমন আহমেদ, মারজানুল হাসান শাপলা ও নওশিন তাবাসসুম প্রমুখ।



মন্তব্য করুন