বিশিষ্ট সমাজসেবী মোঃ হাবিবুর রহমান সুলেমান এর সেহলাম অনুষ্ঠিত

হোসাইন আহমদ॥ মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের কচুয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবী ও কচুয়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মৃত মোঃ হাবিবুর রহমান সুলেমান (৭৩) এর সেহলাম ৬ মার্চ সোমবার নিজ বাড়িতে দিন ব্যাপি নানা ধর্মীয় অনুষ্ঠান মালার মধ্য দিয়ে সম্পূর্ণ হয়েছে। ওই দিন সকাল থেকে পবিত্র কোরআন খতম, দোয়া ও গরীব অসহায়দের মধ্যে শিরনী বিতরণ করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও মরহুমের বড় ভাই মোঃ ফিরোজ, ছেলে ওয়েলস যুবলীগের জয়েন্ট সেক্রেটারী ও গ্রেটার সিলেট কাউন্সিল ওয়েলসের ট্রেজারার এবি রুনেল, মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সভাপতি মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মুহিবুর রহমান তরফদার, সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনকার আহমদ, সাবেক জাসদ নেতা মোঃ মুহিবুর রহমান,
মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ, জেলা সাংবাদিক সমিতির সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, ছাত্রনেতা জেলার আওয়ামীগের সদস্য শোবেয় আহমদ,একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান, দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, সাপ্তাহিক পূর্বদিকের সম্পাদক মুজাহিদ আহমদ, মানবজমিনের স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার) মু, ইমাদ উদ-দীন ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ। এ ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মুসল্লিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৩ মার্চ শুক্রবার দুপুর ১.৩০ মিনিটে তাঁর নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহির রাজিউন)। মরহুমের নামাজে যানাজা ঐদিন রাত ৮.৩০ মিনিটে তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি ১ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।



মন্তব্য করুন