বিভিন্ন দাবিতে শেভরন বাংলাদেশ এমপ্লয়ীজ ইউনিয়নের মানববন্ধন

March 8, 2017,

ওমর ফারুক নাঈম॥ প্রাকৃতিক গ্রাস সরবরাহকারী শেভরন বাংলাদেশ এর বাংলাদেশস্থ সম্পদ বিক্রয় প্রক্রিয়া শুরু করেছে। কোম্পানী বিক্রয় এর সংবাদে বর্তমানে কর্মরত প্রায় ৬০০ বাংলাদেশী কর্মকর্তা ও কর্মচারী অনিশ্চয়তায় দিনাতিপাত করছে। কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে সুষ্ঠ সমাধানের বিষয়ে অগ্রগতি না হওয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে শেভরন বাংলাদেশ এমপ্লয়ীজ ইউনিয়ন।
বুধবার (৮ মার্চ) বেলা ১২ টায় শেভরন মৌলভীবাজার গ্যাস প্লান্টের ১নং গেটের সম্মুখে শেভরন বাংলাদেশ এমপ্লয়ীজ ইউনিয়ন কর্মীরা ব্যানার ও প্লেকার্ড নিয়ে মানববন্ধন করে। এ সময় উপস্থিত ছিলেন শেভরন কর্মকর্তা ুুশ্রীনিবাস চন্দ্র নাখ, আবু ইউসুফ ফারুক, আমিনুর রহমান প্রমুখ।


এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গত প্রায় ৭ মাস যাবৎ শেভরন বাংলাদেশ তার বাংলাদেশ সম্পদ বিμয়ের প্রμিয়া শুরু করেছে। কোম্পানী বিক্রয়ের সংবাদে বর্তমানে কমরত প্রায় ছয় বাংলাদেশী নিয়যিত কর্মকর্তা ও কর্মচারী ও তাদের পরিবার পরিজন এক নিদারুন উৎকন্ঠা ও অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছে।
কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে এমপ্লয়ী প্রতিনিধিরা শেভরন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে একটি সুষ্ঠ সমাধানের লক্ষে আলোচনা চালিয়ে যাচ্ছে। কিন্তু আলোচনায় আশানুরূপ অগ্রগতি না হওয়ায় আমরা বাংলাদেশ শ্রম আইন মোতাবেক শেভরন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সরকারী কর্তৃপক্ষকে অবহিত করে, গ্যাস উৎপাদন ও সরবরাহ অব্যাহত রেখে শেভরন বাংলাদেশ এমপ্লয়ীজ ইউনিয়ন” এর ব্যনারে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছি।
আমরা সবসময়ই বিশ্বাস করি আমাদের দায়িত্ব হলো কোন প্রকার বিঘœ ছাড়া অব্যাহতভাবে গ্যাসৃ উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করা। আমরা এ ধরনের অনিশ্চিত পরিস্থিতির মধ্যে থাকতে চাই না, আমরা আমাদের কাজে পরিপূর্ণভাবে মনোনিবেশ করতে চাই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com