জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পন্ড

June 19, 2017,

স্টাফ রিপোর্টার বিএনপি মহাসচিবের গাড়ীবহরে হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পন্ড করে দিয়েছে পুলিশ।

সোমবার ১৯ জুন দলীয় নেতাকর্মীরা সকাল ১১টায় শহরের চৌমুহনা চত্বরে সমবেত হলে মৌলভীবাজার মডেল থানার ওসি’র নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য সেখানে উপস্থিত হয়ে এ প্রতিবাদ মিছিল পন্ড করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মৌলভী ওয়ালি সিদ্দিকী, সহ-সভাপতি আব্দুল মুকিত, য়ুগ্ম সম্পাদক মো. হেলু মিয়া ,সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাউর রহমান,

যুবদল কেন্দ্রীয় সহ সাংগঠনিক (সিলেট বিভাগ) আলহাজ্ব মতিন বক্স, সদর থানা বিএনপির সভাপতি মো.আনছার মিয়া, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান,যুবদলের মিজানুর রহমান জিল্লুল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সৈয়দ ফয়ছল আহমেদ,ছাত্র দলের আব্দুল হাই পিপলু, জনি আহমেদ, শ্রমিকদল নেতা আজিজুল হক সেলিমসহ দুইশতাধিক নেতাকর্মী।

পুলিশের উদ্দেশ্যে জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব আব্দুল মুকিত বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিচ্ছেন। এর মাধ্যমে আপনারা গনতন্ত্র কে আজ হত্যা করেছেন। কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মতিন বক্স বলেন, আপনারা (পুলিশ) সরকারের অবৈধ ও অগনতান্ত্রিক হুকুম তামিল করতে গিয়ে বাংলাদেশকে কারাগারে পরিনত করেছেন। দেশের প্রতিবাদী মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন। বিএনপি মহাসচিবের উপর আওয়ামীলীগের হামলা গনতন্ত্রের উপর নগ্নতার বহি: প্রকাশ’।

মিছিল পন্ড করে দেয়া প্রতিবাদে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপত্বি আব্দুল ওয়ালী সিদ্দীকি বলেন,‘কোনও প্রকারের মিছিল সমাবেশ পূর্ব অনুমতি ছাড়া  রাস্তায় কোন অবস্থায় দাঁড়ানো যাবে না,মিছিল করতে দেয়া হবে না বলে পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিলে এসে বাঁধা দেন’।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com