কমলগঞ্জে খেলার ছলে পাওয়ার টিলারের চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

June 29, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ খেলার ছলে বসতঘরের বারান্দায় রাখা বন্ধ পাওয়ার টিলারের চাপায় মৌলভীবাজারের কমলগঞ্জে তিন বছরের একটি শিশু মারা গেছে। এ মর্মান্তিক ঘটনাটি ঘটে গত বুধবার (২৮ জুন) মুন্সীবাজার ইউনিয়নের বাদে সোনাপুর গ্রামে।

 গ্রামবাসী সূত্রে জানা যায়, বাদে সোনাপুর গ্রামের মামুন মিয়া ধানি জমিতে হালচাষাবাদে পাওয়ার টিলার ব্যবহার করেন। বুধবার দুপুরে তিনি পাওয়ার টিলারটি বসত ঘরের বারান্দায় তুলে বন্ধ করে রাখেন। বেলা সাড়ে ১২টার দিকে সবার অজান্তে খেলার ছলে মামুন মিয়ার তিন বছর বয়সী একমাত্র ছেলে অলি মিয়া পাওয়ার টিলারের উপরে উঠে খেলা করছিল। একসময় পাওয়ার টিলারটি উল্টে গেলে শিশু অলি মিয়ার বুকের উপর পড়ে। গুরুতর আহতাবস্থায় শিশু অলিকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার সময় তার মৃত্যু হয়। বুধবার সন্ধ্যায় তার দাফন সম্পন্ন হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মামুন মিয়া বলেন, তার একমাত্র ছেলে ছিল অলি মিয়া। মুন্সীবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য নোমান আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অসাবধানতাবশত: এ ধনের মৃত্যুতে এখন মামুন মিয়া পাগলপ্রায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com