কমলগঞ্জে জেলা পরিষদ এর উদ্যোগে ত্রান বিতরন

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মৌলভীবাজার জেলা পরিষদ এর পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।
১৭ জুলাই সোমবার কমলগঞ্জের পতনউষার ও আলীনগর ইউনিয়নে এসব ত্রান সামগ্রী বিতরন করা হয়। মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান বীরম্ুিক্তযোদ্ধা আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রান সামগ্রী বিতরন করেন। পতনঊষারে ১২০ জন ও আলীনগরে ৮০ জন বন্যা আক্রান্ত অসহায় দুঃস্থ মানুষের মাঝে ত্রান হিসেবে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবন ও খাবার স্যালাইন বিতরন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, মৌলভীবাজার জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি, জেলা পরিষদ অধ্যক্ষ বাবুল মুর্শেদ, সদস্য হাসান আহমেদ জাবেদ, রওনক আহমেদ অপু, সৈয়দা জেরিন আক্তার, পতনউষার ইউপি চেয়ারম্যান তৌফিক আহমেদ বাবু প্রমুখ।



মন্তব্য করুন