কমলগঞ্জ উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

July 23, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এক বর্ধিত সভা ২৩ জুলাই রোববার দুপুর ১২টায় কমলগঞ্জ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি মোঃ নাহিদ আহমদ। প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন।
কমলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ শায়েক আহমদ ও মোঃ আব্দুল মালিক বাবুল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্যবৃন্দ, পৌর ও ইউনিয়ন যুবলীগের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মেয়াদ উত্তীর্ণ ইউনিয়ন যুবলীগের শাখা সম্মেলন, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপন সহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com