দৈনিক শুভ প্রতিদিনের আত্মপ্রকাশেকমলগঞ্জে আনন্দ শোভা যাত্রা

July 29, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ সিলেট থেকে প্রকাশিত দৈনিক শুভ প্রতিদিন এর আত্মপ্রকাশ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে আনন্দ শোভা যাত্রা অনুষ্ঠিত হয়।
২৯ জুলাই শনিবার দুুপুর সাড়ে ১২টায় কমলগঞ্জ প্রতিনিধি মো.মোস্তাফিজুর রহমান এর সহযোগীতায় এক আনন্দ শোভা যাত্রা বের করা হয়। উপজেলা চৌমুহনী হতে র‌্যালী বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে এক সংক্ষিপ্ত আলোচনা হয়।
আনন্দ শোভা যাত্রায় শরিক হন কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ ওয়াহিদ রুলু, সম্পাদক শাহীন আহমেদ, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সম্পাদক মছব্বির আলী, মানবজমিন জেলা ষ্টাফ রিপোর্টার ম ইমাদ উদ্দীন কমলগঞ্জ উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় পরিষদ সদস্য মিজানুর রহমান মিষ্টার, কমলগঞ্জ উন্নয়ন পরিষদের নেতা সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন, মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন, শ্রীমঙ্গলের সাংবাদিক সাইফুল ইসলাম, জুড়ূীর সাংবাদিক রাহেলা সিদ্দিকা, কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল বাছিত খান, যুগ্ম সম্পাদক হিফজুর রহমান তুহিন, নারীনেত্রী শেখ মনোয়ারা, সমাজসেবক আব্দুল মন্নান, আব্দুল মুৃক্তাদির, সুমন আহমদ প্রমুখ। আলোচনায় বক্তারা পত্রিকাটির সফলতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com