দি অপটিমিস্টের পক্ষ থেকে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার॥ প্রতি বছরের ন্যায় এবারও অপটিমিষ্ট এর উদ্যোগে প্রায় ২১৪ এর অধিক সংখ্যক ছাত্র ছাত্রীদের মধ্যে প্রায় ১০ লক্ষ ২৪ হাজার ১ শত টাকার শিক্ষাবৃত্তি প্রদান হয়। আমেরিকায় বসবাসরত প্রবাসী বাঙ্গালীদের সংগঠন অপটিমিষ্ট ২০০১ সাল থেকে ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষার আলোকে বিকশিত করতে কাজ করে যাচ্ছে। সুবিধা বঞ্চিত ছাত্র ছাত্রীদের মেধার বিকাশের ক্ষেত্রে দি অপটিমিষ্ট দ্বীপশিখা হয়ে আলো ছড়াচ্ছে। ২১৪ জনের অধিক ছাত্র ছাত্রীদের মধ্যে বৎসরে প্রায় ১০ লক্ষ টাকা বিতরণ করা হয়।
৪ আগস্ট শুক্রবার দুপুরে মৌলভীবাজার জেলার পৌরসভা উচ্চ বিদ্যালয়ের হলরুমে দি অপটিমিষ্ট এর উদ্যোগে মৌলভীবাজার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠাানের ২১৪ জন অধিক ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। রাব্বী আহমদ ও রুমা তরফদারের পরিচালনায় অপটিমিষ্ট মৌলভীবাজার জেলা কো-অর্ডিনেটর সৈয়দ মশাহিদ আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুস সামাদ মিয়া মৌলভীবাজার উপজেলা শিক্ষা কর্মকর্তা। পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ এনামুল কবির, ডাক্তার দিলশাদ পারভীন, মোঃ আনোয়ারুল, নুরজাহান সুয়ারা, ডাডলী ডেরিক পেন্ট্রিস।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তোফায়েল ইসলাম বলেন, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য দুরীকরন মেধাবী ছাত্ররা আগামীদিনে সুদুর প্রসারী ভূমিকা রাখব মেধাবী ও অসচ্ছল ছাত্র/ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করায় প্রবাসীদের সংগঠন অপটিমিস্টকে ধন্যবাদ প্রদান করে বলেন,দেশ ও জাতির আগামী দিনের কর্ণধার হবে উদীয়মান তরুনরা, আগামীদিনে নেতৃত্ব দিবে দেশের কাজে এগিয়ে আসবে, শিক্ষার আলো থেকে কোন দরিদ্র মেধাবি ছাত্র যেন বঞ্চিত না হয় সে দিকে সবাই নজর দিত হবে, একটি সুন্দর দেশ নির্মানে সবাইকে একতাবদ্ধ হয় কাজ করতে হবে। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বকসি ইকবাল আহমদ বলেন, সুবিধা বঞ্চিত ছাত্র ছাত্রীদের মেধার সুষ্ঠু বিকাশে দুর্বার গতিতে কাজ করে যাচ্ছে অপটিমিস্ট।
২০০১ সাল থেকে শুরু হওয়া অপটিমিস্ট শিক্ষার ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে । অপটিমিষ্ট এর স্পন্সর মনে করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের সন্তান।তাই সন্তানের মতো ভালোবাসেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের। তিনি আরো বলেন, শিশুদের মাঝে যে অর্থ প্রদান করা হয় তা যেন একমাত্র শিক্ষার কাজে ব্যবহার হয়। সেজন্য অভিভাবকদের সদয় দৃষ্টি কামনা করেন।
বৃত্তি অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা পরিচালক আজমল হোসেন চৌধুরী ও প্রতিষ্ঠানের জেনারেল সেক্রেটারী (কান্ট্রি অফিস বাংলাদেশ) এ কে এম ছাইদুল করীম, অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন