কমলগঞ্জ সমাজ কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে ৩০টি হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে ৩০ জন পঙ্গু ব্যক্তিকে ৩০টি হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ করা হয়। কমলগঞ্জ সমাজ কল্যাণ ঐক্য পরিষদের আয়োজনে ৯ আগষ্ট বুধবার সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে হুইল চেয়ার ও অনুদান বিতরণ করেন ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল। গরীব এন্ড ইয়াতীম ট্রাষ্ট ফাউন্ডেশন এর অর্থায়নে ৩০ জন পঙ্গু/পক্ষাঘাতগ্রস্তদের মাঝে ৩০টি হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে কমলগঞ্জ সমাজ কল্যাণ ঐক্য পরিষদের অর্থায়নে কৃত্রিম পা সংযোজনের জন্য মোঃ আবু তালেবের হাতে নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
কমলগঞ্জ সমাজ কল্যাণ ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মাওঃ লুৎফুর রহমান যাকারিয়া তাফাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ ও রহিমপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।



মন্তব্য করুন