কমলগঞ্জে দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন কমিটি গঠন

কমলগঞ্জ প্রতিনিধি॥ বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে১৪ আগষ্ট সোমবার বেলা ১২ টায় উপজেলা কমিউনিস্ট পার্টির কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি পরিমল সিংহ বাড়াইক এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সভাপতি সুনীল কুমার মৃধার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন লেখক ও গবেষক আহমদ সিরাজ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ফখর উদ্দিন চৌধুরী, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, স্বাস্থ্য পরিদর্শক আঞ্জুমান আর রুবি, চা জনগোষ্ঠীর নেতা সঞ্জয় চৌহান, মৌলভীবাজার জেলা শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি প্রতাপ শব্দকর প্রমুখ। সভায় সর্বসম্মতি ক্রমে প্রতাপ শব্দকরকে সভাপতি ও সুপ্রিম দাসকে সাধারণ সম্পাদক করে ১৭ বিশিষ্ট বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন কমলগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়।
নোট: ছবি সংযুক্ত।



মন্তব্য করুন