কমলগঞ্জে চা জনগোষ্ঠীর জীবন চিত্র নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

August 19, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে “চা জনগোষ্ঠীর জীবন চিত্র: আর্থ সামাজিক উন্নয়ন ও মানবাধিকার”শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ আগষ্ট শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট এবং বিডিইআরএম ও নাগরিক উদ্যোগ এর সহষোগিতায় এই আলোচন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক। মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট এর সভাপতি পরিমল সিং বাড়াইক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নান। বাংলাদেশ দলিল ও বঞ্চিত অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর কেন্দ্রীয় সভাপদি সুনীল কুমার মৃধার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও চা শ্রমিক নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com