কমলগঞ্জ পৌরসভায় বানভাসিদের মাঝে চাল ও ঈমাম মুয়াজ্জিনদের মধ্যে আর্থিক অনুদান প্রদান

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ পৌর এলাকার বন্যায় আক্রান্তদের মাঝে ভিজিএফ এর চাল, নগদ অর্থ এবং পৌর এলাকার সকল মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
৩১ আগষ্ট বৃহস্পতিবার বেলা ১২ টায় পৌর হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে চাল ও নগদ অর্থ প্রদান করেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এম.পি। কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ এর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা হামিম মাহমুদ এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমি বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, মাওলানা এনাম উদ্দিন, পৌর কাউন্সিলর আফজাল হোসেন। অনুষ্ঠানে ৭২ জন ঈমাম ও মুয়াজ্জিনকে ১০০০ ও ৫০০ শত করে এবং ৫০ জন বন্যাআক্রান্ত মানুষের মাঝে ৩০ কেজি করে চাল ও নগদ ৫০০শত টাকা করে প্রদান করা হয়।



মন্তব্য করুন