মায়ানমারে গণহত্যার প্রতিবাদে  কমলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

September 16, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥  মায়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে ১৫ সেপ্টেম্বর শুক্রবার জুমআর নামাজ শেষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা ইসলামী যুবসংঘের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান জামে মসজিদের সম্মুখে রাস্তায় দাঁড়িয়ে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি পাত্রখোলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এক পথসভায় পাত্রখোলা জামে মসজিদের ইমাম হাফেজ সেবুল আহমেদের সভাপতিত্বে ও তোফাজ্জল ইসলামের সঞ্চালনায় বক্তব্যে রাখেন, আসহাবুর ইসলাম শাওন, আলমগীর চৌধুরী শাওন, মহব্বত আলী, হারুনউর রশীদ প্রমুখ। বক্তরা বলেন, মায়ানমারে মুসলিম নিধন অবিলম্বে বন্ধ করতে হবে। বক্তারা অবিলম্বে এসব গণহত্যা বন্ধের জন্য কার্যকরী প্রদক্ষেপ গ্রহনের জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com