জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৭ বিভাগের শ্রেষ্ঠ কমলগঞ্জের ইউএনও

কমলগঞ্জ সংবাদদাতা॥ কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অসামান্য অবদান রাখায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৭ এ সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।
বৃহষ্পতিবার ১৪ সেপ্টেম্বর সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় পর্যায়ে বাছাই কমিটির সিদ্ধান্ত মোতাবেক তিনি ইউএনও পদে সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হন। এর আগে তিনি প্রথমে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব নির্বাচিত হয়ে এখন সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হন। ইতোপূর্বে কৃষিতে সাফল্যের জন্য সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছিলেন। এর আগে রাজস্ব আদায়ে বিশেষ অবদানের জন্য মৌলভীবাজার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও, ডিজিটাল উদ্ভাবনী মেলায় কমলগঞ্জ উপজেলা ‘ইনোভেশন টিম’ ও ‘ই-সেবা প্রদানকারী দপ্তর’ হিসেবে পুরস্কার জিতেছে জেলার মধ্যে তথ্য-প্রযুক্তিতে এগিয়ে থাকা ’কমলগঞ্জ’।
সূত্রমতে জানা গেছে, হক ২০১৬ সালের ৫ মে কমলগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা হিসাবে যোগদান করেন মোহাম্মদ মাহমুদুল হক। যোগদানের পর থেকে শিক্ষা, বেকারত্ব দুরীকরণ, বাল্যবিবাহ রোধসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডসহ সর্বক্ষেত্রে কাজ করে যাচ্ছেন এ সুদক্ষ কর্মকর্তা। তিনি একবছর পূ্ের্ব কমলগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে লাখোকন্ঠে বাল্যবিবাহ মুক্ত কমলগঞ্জ ঘোষনার শপথবাক্য পাঠ করিয়ে ইতিমধ্যে তিনি ব্যাপক সুনাম অর্জন করেন। প্রাথমিক, জুনিয়র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমলগঞ্জ উপজেলা অভাবনীয় সাফল্য লাভ করেছে ইউএনও মোহাম্মদ মাহমুদুল হকের কল্যাণে। গত সোয়া এক বছরে শিক্ষাক্ষেত্রে কঠোর পরিশ্রম করে কমলগঞ্জ উপজেলায় তিনি ব্যাপক পরিবর্তন এনেছেন। তার উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ে ঝরে পড়া রোধ, বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের শতভাগ উপস্থিতি, শিক্ষক প্রশিক্ষণ, প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার তৈরী, দেয়ালিকা প্রকাশ, খেলাধুলা, সংস্কৃতি, মেরামত কাজ, বেঞ্চ সরবরাহ, বাউন্ডারী ওয়াল নির্মাণ, বৃক্ষ রোপন, ফুল বাগান তৈরী ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে তিনি সবার মাঝে জনপ্রিয় হয়ে উঠেছেন। এ উপজেলায় ১৫২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে “প্রয়াস-কমলগঞ্জ” নামে একটি প্রকল্প হাতে নেন। এ প্রকল্পকে টেকসই করতে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে আসছেন। তিনি এ সংক্রান্ত ৪টি মনিটরিং রেজিষ্টার খাতা তৈরী করেন। ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত হওয়ায় সুশীল সমাজ ও প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা শুভেচ্ছা জানিয়েছেন।



মন্তব্য করুন