কমলগঞ্জের লক্ষীপুর পূজামন্ডপে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরন

September 28, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর সার্বজনীন পূজা উদযাপন পরিষদ এর উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বস্ত্র বিতরন করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর বুধবার রাত ১০ টায় লক্ষীপুর পুজামন্ডপ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগ আহবায়ক মো. জুয়েল আহমেদ।
লক্ষীপুর সার্বজনীন পূজা উদযাপন পরিষদ এর সভাপতি সুদর্শন দেবনাথ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক পিন্টু দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, কমলগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারন সম্পাদক শাহীন আহমেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল। অনুষ্ঠানে লক্ষীপুর সার্বজনীন পূজা উদযাপন পরিষদ এর উদ্যোগে কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগ আহবায়ক মো. জুয়েল আহমেদকে ক্রেষ্ট ও মানপত্র প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com