কমলগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা সংকলনের মোড়ক উন্মোচন

September 28, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে শারদ সংকলন প্রতিমা’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ৭ টায় শতদল যুব সংঘ এর আয়োজনে ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংকলনের মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এম.পি।
প্রতিমা প্রকাশনা পরিষদ সভাপতি সাংবাদিক বিশ্বজিৎ রায় এর সভাপতিত্বে ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম মোসাদ্দেক আহমদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র উপজেলা যুবলীগ আহবায়ক মো. জুয়েল আহমদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ ভূঁঞা, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল, কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো: আনোয়ার হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মধু সূদন পাল, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি শংকর লাল সাহা, উপজেলা লোকনাথ সেবা সংঘের সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়, মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আসিদ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিমা শারদ সংকলনের সম্পাদক অর্জুন দেবনাথ (নিধু)। গীতা পাঠ করেন শিশু শিল্পী সৌরভ রায়। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে উত্তরীয় প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com