কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটের শিক্ষা উপকরণ বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে ২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে বনবিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ।
কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ জাহেদুল হক জাহিদ। হোসেন জুবায়ের’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন, প্রধান শিক্ষক এ,কে নজমূল হক, সহকারী শিক্ষিকা সেনু বেগম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রোজী বেগম, উপজেলা প্রতিবন্ধি সমিতির সভাপতি কয়েছ আহমেদ, যুবলীগ নেতা বদরুল ইসলাম, বনবিষ্ণুপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোঃ মঈউদ্দিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ বেতার প্রতিনিধি আর, কে সৌমেন্দ্র, কোষাধ্যক্ষ ও দৈনিক খবরপত্র প্রতিনিধি আব্দুল বাছিত খান, শিক্ষিকা জেসমিন আক্তার, সৈয়দা সালমা আক্তার, শিরিন বেগম এবং স্থানীয় সামজসেবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বনবিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীদের মধ্যে বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ জাহেদুল হক জাহিদের সৌজন্যে শিক্ষা উপকরণ হিসাবে খাতা ও কলম প্রদান করা হয় এবং বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি পৌর মেয়রকে সম্মাননা স্বারক তুলে দেন শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।



মন্তব্য করুন