বাল্য বিবাহ প্রতিরোধ ক্লাবের আলোচনা সভা

January 29, 2018,

কুলাউড়া প্রতিনিধি॥ ‘যেখানে বাল্য বিয়ে,সেখানেই আমরা’ শ্লোগানে মুখরিত হয়ে ২০১৩ইং সালে যাত্রা শুরু করে মৌলভীবাজারে বাল্য বিবাহ প্রতিরোধ গণসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৮ জানুয়ারী রোববার জেলার কুলাউড়া উপজেলার রাউৎ গাও ইউনিয়ন শাখা গঠন করার লক্ষ্যে ইউপি অডিটেরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রুহুল আমীনের সভাপতিত্বে ও আশরাফ আলী সুহেলের পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য প্রদান করেন বাল্য বিবাহ প্রতিরোধ ক্লাবের প্রতিষ্ঠাতা মহাসচিব, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ মুন্তাছির রিমন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বাল্য বিবাহ প্রতিরোধ ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মোঃ জাকির হোসেন মনির, প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইউপি সদস্য মোঃ আনু মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাংবাদিক তাজুল ইসলাম, মোঃ খালেদ আহমদ।
আশরাফ আলী সুহেলের কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাযক্রমের মাধ্যমে এতে আরও বক্তব্য প্রদান করেন সুহেল আহমদ, তারেক আহমদ, নাহিদা সুলতানা রিপি প্রমুখ। অন্ষ্ঠুান শেষে কাউন্সিলের মাধ্যমে ইউপি শাখার মিলন আহমদকে সভাপতি ও সুহেল আহমদকে সাধারণ সম্পাদক এবং যুগ্ন সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা রিপিকে নির্বাচিত করা হয়। এতে বক্তারা বাল্য বিয়ের বিভিন্ন কুফল ও সুফল তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com