কমলগঞ্জের শমশেরনগরে বৃহত্তর সিলেটের সকল সাইক্লিষ্টদের নিয়ে ক্যাম্পিং অনুষ্ঠিত

February 10, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সাইক্লিং কমিউনিটি কর্তৃক আয়োজিত ক্যাম্পিং এ অংশগ্রহন করে বৃহষ্পতিবার ও শুক্রবার সিলেট বিভাগের সকল সাইক্লিং কমিউনিটিকে একত্রিত করে ১ম অ্যাডভেঞ্চার সাইক্লিং ক্যাম্পিং ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। সিলেট সাইক্লিং কমিউনিটি, সাইকেল ট্রেভেলার্স অব সিলেট, সাইক্লোমেনিয়াক্স, মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি, মৌলভীবাজার সাইক্লিং সোসাইটি, সাইক্লিষ্ট অব শ্রীমঙ্গল, হবিগঞ্জ সাইক্লিং কমিউনিটি, সুনামগঞ্জ সাইক্লিং কমিউনিটি, সাইকেল রাইডার্স অব বড়লেখা, বিয়ানিবাজার, নবীগঞ্জ সাইক্লিং কমিউনিটসহ বিভিন্ন সাইক্লিষ্টবৃন্দ। ”বৃহত্তর সিলেট সাইক্লিং ফর এ পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট” এই প্রতিপাদ্য সহকারে সকল কমিউনিটি শমশেরনগর ডাকবাংলোতে জমায়েত হয়ে বিকাল সাড়ে ৩টায় ডবলছড়া খাসিয়া পুঞ্জির উদ্দেশ্যে রাইড শুরু হয়। ডবলছড়া খেলার মাঠে তাঁবু স্থাপন করে সেখানে আনন্দঘন পরিবেশে রাত যাপন, খাওয়া দাওয়া করে সকাল সাড়ে ৯ টায় ফিরতি যাত্রা শুরু হয়। আয়োজক হিসেবে শমশেরনগর সাইক্লিং কমিউনিটি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com