আমানত সংগ্রহ মাস উপলক্ষে কমলগঞ্জে পূবালী ব্যাংকের গ্রাহক সমাবেশ

প্রনীত রঞ্জন দেবনাথ॥ আমানত সংগ্রহ মাস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পূবালী ব্যাংক কমলগঞ্জ শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৪ ফেব্রুয়ারী বুধবার বিকাল ৫টায় ব্যাংক শাখায় গ্রাহকদের এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পূবালী ব্যাংক কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার হেলাল উদ্দীন আজাদের সভাপতিত্বে ও অফিসার শেখ মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক আঞ্চলিক অফিস মৌলভীবাজারের সহকারী মহা-ব্যবস্থাপক চৌধুরী ইশফাকুর রহমান কোরেশী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আঞ্চলিক অফিস মৌলভীবাজারের সিনিয়র অফিসার সূধা সিন্দু রায়।
গ্রাহক সমাবেশে প্রধান অতিথি বিশেষ অতিথি ও ব্যাংক ব্যবস্থাপক গ্রাহকদের সেবা বৃদ্ধি, দ্রুততম সময়ে লেনদেন কার্যক্রম পরিচালনা করে সেবা প্রদানের নিশ্চিত করেন। পূবালী ব্যাংকের সঞ্চয়ী অনেক স্কীম থাকার কথা উল্লেখ করে এসব সেবা গ্রহন করে গ্রাহকরা উপকৃত হবেন বলেও বলা হয়। ব্যাংক শাখা থেকে ঋণ গ্রহন করে সঠিকভাবে কিস্তি পরিচালনা করলে এসব গ্রাহকরা পরবর্তীতে আরও বড় আকারের ঋণ গ্রহন করতে পারেন বলেও বলা হয়। আরও কিভাবে গ্রাহকদের সেবা বৃদ্ধি করা যায় তারও পরামর্শ মূলক বক্তব্য গ্রহন করেন গ্রাহকদের কাছ থেকে।
পূবালী ব্যাংক কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার হেলার উদ্দীন আজাদ বলেন, আমানত সংগ্রহ মাস উপলক্ষে এ সমাবেশ পর্যায়ক্রমে সকল শাখায় অনুষ্ঠিত হবে।



মন্তব্য করুন