কমলগঞ্জে বিশ্ব শান্তি কামনায় “শৈব যোগী সংঘের” বিশেষ প্রার্থনা ও শোভাযাত্রা

প্রনীত রঞ্জন দেবনাথ॥ হিন্দু ধর্মালম্বীদের শিবচতুর্দশী তিথি উদযাপন উপলক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগিবিল গ্রামে বিশ্ব শান্তি কামনায় অনুষ্ঠিত হয়েছে আনন্দ শোভাযাত্রা ও বিশেষ প্রার্থনাসহ নানান আচার অনুষ্ঠান।
১৪ ফেব্রুয়ারী বুধবার সকালে “শৈব যোগী সংঘের” উদ্যোগে ও সংগঠনের সভাপতি ডা: শ্রীনিবাস দেবনাথ এর নেতৃত্বে যোগিবিল রাখাল থলী মন্দির থেকে বের হয় বিশাল শোভাযাত্রা। শোভাযাত্রাটি ডোগিবিলসহ আশপাশের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ শেষে আবার রাখাল থলী মন্দিরে এসে শেষ হয়।
এর আগে জগতের সকল আসুরিক শক্তিকে বিনাশ করে পৃথিবীময় শান্তি প্রতিষ্টার লক্ষ্যে অনুষ্টিত হয় বিশেষ প্রার্থনা। প্রার্থনাটি পাঠ করান “শৈব যোগী সংঘের” সভাপতি ডা: শ্রীনিবাস দেবনাথ। পরে অনুষ্ঠিত হয় শিবতত্ত্ব আলোচন, নৃত্যানুষ্টান, ছোটদের অভিনয়, বৈদিক আলোচনা ও শিবভজনানুষ্ঠান। এ ছাড়াও যোগধর্ম আলোচনা, মহাব্রতের পারণ ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বৃহস্পতিবার রাতে এর সমাপ্তি ঘটবে বলে জানান এর আয়োজকরা।



মন্তব্য করুন