কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি মহিউদ্দিন, সম্পাদক আলতা

প্রনীত রঞ্জন দেবনাথ॥ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কমলগঞ্জ উপজেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন ২০১৮ সম্পন্ন হয়েছে।
১৪ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলা সদরস্থ জেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি এড: আলহাজ্ব মোলা মোহাম্মদ আবু কাওছার। কমলগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক পৌর কাউন্সিলর রাসেল মতলিব তরফদারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জ্যোতির্ময় দেব ও মাহমুদুর রহমান আলতার সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ। এর আগে দীর্ঘ প্রায় দেড় যুগ পর বুধবার বিকাল ৪টায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক। বিশেষ বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বী। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মিসবাউল হোসেন সাচ্চু, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিসবাউর রহমান, যুগ্ম সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমদ মানিক, কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, সমাজকল্যাণ সম্পাদক জামিল আহমদ, কেন্দ্রীয় সদস্য আব্দুল লতিফ নতুন, এড: কামাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি প্রভাষক কবি শাহজাহান মানিক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক কামরুল আই রাসেল প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব শাহেদুল আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, সাধারণ সম্পাদক সাকের আলী সজীব প্রমুখ।
সম্মেলনে প্রথম অধিবেশন সমাপ্ত হওয়ার পর রাতে দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থীতা ঘোষনা করেন। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাতে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিনকে সভাপতি ও মাহমুদুর রহমান আলতাকে সাধারণ সম্পাদক করে কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি ঘোষনা করেন।



মন্তব্য করুন