কমলগঞ্জে গোবর্ধ্বনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন

February 17, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার গোবর্দ্ধনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এলাকাবাসীর আর্থিক সহায়তায় নির্মিত শহীদ মিনার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

১৭ ফেব্রুয়ারী শনিবার বেলা ১টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই শহীদ মিনার উদ্বোধন করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ।

গোবর্দ্ধনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি পৌর কাউন্সিলর আফজাল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস-এর কমিশনার প্রধান শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, কমলগঞ্জ উপজেলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক গাজী মো: সালাহ উদ্দীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিতা সিনহা, সাংবাদিক শাহীন আহমেদ, উপজেলা যুবলীগ নেতা মইনুল খান, আব্দুল বাছিত প্রমুখ।

জানা যায়, এলাকাবাসীর সহায়তায় ১ লাখ ১০ হাজার ৯৫০ টাকা ব্যয়ে গোবর্দ্ধনপুর সরকারী প্রাথমিক বিদ্যালযের শহীদ মিনার নির্মিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদকে আলোর দিশারী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com