হামদর্দের ফ্রি চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ
February 21, 2018,

স্টাফ রিপোর্টার॥ মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ এর উদ্যোগে গরীব অসহায় এবং রোগীদের মাঝে বিনামুল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়।
২১ ফেব্রুয়ারী দুপুরে পশ্চিম বাজার ও চৌমুহনা শাখায় জোনাল ম্যানেজার হাসান ইমাম মোল্লা এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাচিপের সভাপতি ডাঃ সাব্বির হোসেন খান, সংবাদিক নজরুল ইসলাম মুহিব, হামদর্দ ল্যাবরেটরীজ শাখা ব্যবস্থাপক মোঃ মহিউদ্দিন মোঃ শাহজাহান কামাল, পরিবেশক বিমল চন্দ্র দত্ত মেডিকেল অফিসার ডাঃ অলিউর রহমান, সহকারী মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাকির হোসাইন, মেডিকেল প্রতিনিধি মোঃ ওমর ফারুক,এরশাদ আলী, শাহাদৎ হোসেন,সুয়েব আহমদ, মোঃ নুর হোসেন, মিজানুুর রহমান প্রমুখ।
জেলার ৫ শতাধিক রোগীকে বিনামুল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়।



মন্তব্য করুন