শাযুস প্রিমিয়ার ক্রিকেট শুরু বুদ্ধিমন্তর পুুর স: প্রাঃ বিদ্যালয়দল জয়ী

February 24, 2018,

স্টাফ রিপোর্টার॥ মেীলভীবাজার সদর উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে ৬ষ্ঠ বারে মত ফতেপুুর সরকারী প্রাথমিক স্কুল মাঠে শাহবন্দর যুব সংস্থা আয়োজিত বর্ণাঢ্য শাযুস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধনী খেলা অনুষ্ঠিত হয়।

২৩ ফেব্রুয়ারী  শুক্রবার বিকেলে বর্নাঢ্য উদ্বোধনী খেলায় বুদ্ধিমন্তর পুুর ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০০ রান করে। জবাবে ভাদগাও স.প্রা. বিদ্যালয় দল ৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে  আউট হয়। বুদ্ধিমন্তর পুুর স: প্রাঃ বিদ্যালয়দল ৫রানে জয়ী হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্ভোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মো: আজিজুুর রহমান। শাহবন্দর যুব সংস্থার (শাযুস) প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরী এর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগে সাধারন সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মিছবাহুউর রহমান,জেলা পরিষদ সদস্য হাসান আহমদ জাবেদ,ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী রেজা। সভায় বক্তব্য রাখেন জামাল আহমদ,আহমদ বিল্লাহ,সংস্থার (শাযুস) সভাপতি সাহাবউদ্দিন, নজমুল হক, এস,আর মসুদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব মশাহিদ আহমদ,দুরুুদ আহমদ প্রমুখ। টুর্নামেন্টে ১৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয় দল অংশ গ্রহন করে। উদ্ভোধনী খেলায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীরা বর্নাঢ্য কুজকাওয়াজ শরীর চর্চা প্রদর্শন করে।

মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল আলীকে সংবর্ধনা

আশরাফ আলী॥ মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: ফজলুল আলীকে ২৩ ফেব্রুয়ারী শুক্রবার রাতে আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা পর্ষদের আহ্বায়ক এইচ.এম. মুশতাক আহমদ মম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও প্যানেল স্পীকার সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব স্বর্ণালী চন্দ, এডভোকেট মুজিবুর রহমান মুজিব।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সম্পাদক সৈয়দ মোসাহিদ হোসেন চুনু, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান আহমেদ জাবেদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, ঋষিকেশ ধর, বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোহেনা আক্তার খানম, আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা শাহনাজ। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com