সংযুক্ত আরব আমিরাতে ‘সিলেট বিভাগ প্রবাসী সমিতি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত

February 27, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ সিলেট বিভাগের প্রবাসীদের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতে প্রতিষ্ঠিত ‘সিলেট বিভাগ প্রবাসী সমিতি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
২৩ ফেব্রুয়ারি শুক্রবার সমিতির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম সভাপতি, মোঃ সোহেল আহমদ (স্বপন) সাধারণ সম্পাদক ও মোয়াজ্জিম আহমদকে সাংগঠনিক সম্পাদক করে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সমিতির পূর্ণাঙ্গ কমিটি শিগগির প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com