কমলগঞ্জে শুদ্ধস্বরে জাতীয় সংগীত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

February 27, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপী শুদ্ধস্বরে জাতীয় সংগীত প্রশিক্ষন কর্মশালা উদ্বোধন হয়েছে।

২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা দেড়টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক এর সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সুমী আক্তার। উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, জাতীয় সংগীতের সাথে জড়িত এ ধরনের ২৬ জন শিক্ষক শিক্ষিকাকে নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালায় অংশগ্রহনকারীরা পরবর্তিতে নিজেদের বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়ে শুদ্ধস্বরে জাতীয় সংগীত পরিবেশনের শিক্ষা দান করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com