সুহৃদ কুইজ প্রতিযোগিতা-২০১৮ এর ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ

February 28, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশ এর আয়োজনে ভাষার মাস উপলক্ষে ২৮ ফেব্রুয়ারী বুধবার “সুহৃদ কুইজ প্রতিযোগিতা”-২০১৮ এর ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা সদরের কলেজ রোডস্থ আম্বিয়া কেজি স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ। 

কমলগঞ্জ সুহৃদ সমাবেশ এর সভাপতি শাব্বির এলাহীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিন্টু দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ সুহৃদ সমাবেশের উপদেষ্টা সমকাল প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, আম্বিয়া কেজি স্কুলের অধ্যক্ষ মমতা সিনহা, সমাজসেবক ঈমান উদ্দিন, সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমান, জয়নাল আবেদীন, আসহাবুর ইসলাম শাওন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক নার্গিস আক্তার, স্বর্ণা দে,আবুল কাশেম, নুরুল ইসলাম, বিউটি রানী সিনহা, নুরুজ্জামান বেগম, শারমিন আক্তার প্রমুখ।

উল্লেখ্য, আম্বিয়া কেজি স্কুলের ৫ম শ্রেণীর ২২ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে সুহৃদ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩জন শিক্ষার্থী সব্বোর্চ মার্ক পেয়ে উত্তীর্ণ হয়। ১ম স্থান অধিকার করে অস্মিতা সিনহা, ২য় স্থান অর্থি সিনহা মেধা ও ৩য় স্থান সানজিদ ইসলাম। অনুষ্ঠানে অতিথিরা ৩জন শিক্ষার্থীকে অভিনন্দনপত্র, সুহৃদ সম্মাননা স্মারক ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com