শহরে কাপরের দোকানে চুরি, মালামাল লুট

March 4, 2018,

আব্দুল কাইয়ুম॥ মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকায় কাপরের দোকানে মধ্যরাতে দোকানের তালা ভেঙ্গে চুরি করে নগদ ১ লক্ষ ৪৫ হাজার টাকা সহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দূর্বিত্তরা। সূত্রে জানা যায় বৃহস্পতিবার ১ মার্চ শহরের চৌমুহনা এলাকার অহনা ক্লথ ষ্টোরে মধ্যরাতে অজ্ঞাত দূর্বিত্তরা দোকানের সাটার ও  ক্যাশের তালা ভেঙ্গে নগদ টাকা সহ মালামাল লুট করে নিয়ে যায়।

এবিষয়ে অহনা ক্লথ ষ্টোরের স্বত্বাধিকারী সজল দে জানান, প্রতিদিনের মত বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে ঢাকায় হাটের জন্য ক্যাশে নগদ ১লক্ষ টাকা রেখে বাসায় যাই , সকালে এসে দেখি দোকানের তালা ভাঙ্গা। এর পর, দোকানে প্রবেশ করে দেখি ক্যাশ ভেঙ্গে টাকা এবং দোকানের কাপর গুলো এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তিনি বলেন, ঘঠনার পর পরই মৌলভীবাজার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এস,আই) মধুসূদন রায় জানান, কাপরের দোকানে চুরি ও মালামাল লুটের ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, সে মুতাবেক পুলিশ ব্যবস্খা নেবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com