রাস্তায় পাওয়া গেছে এক বছরের শিশু

March 14, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলা নাজিরাবাদ ইউনিয়নের রাস্তার পাশে এক বৎসরের একটি শিশুকে কুড়িয়ে পেয়েছে এলাকাবাসী।

১৩ মার্চ সন্ধ্যায় গ্রামবাসী মৌলভীবাজার মডেল থানায় শিশুটিকে নিয়ে আসে এবং পুলিশ হেফাজতে শিশুটিকে রেখে যায়।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোঃ সুহেল আহম্মদ বলেন, শিশুটি মৌলভীবাজার মডেল থানায় শিশু বান্ধব অফিসার (এস,আই) লাইলাতুন নাহার এর হেফাজতে রয়েছে। শিশুটির অভিভাবক পেলে তাদের হাতে তুলে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com