অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি’র নতুন কমিটি ঘোষণা

March 24, 2018,

স্টাফ রিপোর্টার॥  বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির জেলা শাখার কার্যকরি পরিষদ ২০১৮-১৯ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

২৪ মার্চ শনিবার মৌলভীবাজার পৌর অডিটরিয়ামে বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি মৌলভীবাজার জেলা শাখার ২০১৭ সালের বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি ঘোষণা করা হয়। সরকারি কর্মচারী কল্যাণ সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সাবেক সচিব আব্দুল কাদির মাহমুদ এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আজির উদ্দিন আহমেদ চৌধুরীর পরিচলানায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান, ডা. শফিক উদ্দিন আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শেষে ২০১৮-১৯ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশন সৈয়দ আব্দুর রহিম। নতুন কমিটির চেয়ারম্যান মোঃ মতিউর রহমান, ভাইস চেয়ারম্যান আজির উদ্দিন আহমেদ চৌধুরী, ডা. এ কে জিল্লুল হক, সাধারণ সম্পাদক সৈয়দ মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ ছয়ফুল আলম খান, যুগ্ম কোষাধ্যক্ষ মোঃ সাহিদুর রহমান, নির্বাহী সদস্য আব্দুল কাদির মাহমুদ, সৈয়দ মো: ফজলুল্লাহ, মোঃ আব্দুর রাজ্জাক, সুধাংশু সূত্রধর, ডা. শফিক উদ্দিন আহমদ, আব্দুল মান্নান, আব্দুর রউফ তালুকদার, শরিফ উদ্দিন আহমদ, সুবোধ চন্দ্র দাশ, জান্নাত মহল খানম আখন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com