কমলগঞ্জে ৫ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে

August 25, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগান শিবমন্দির প্রাঙ্গনে

৫দিনব্যাপী ৬৭তম শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা ও মেলা বুধবার ২১ আগষ্ট থেকে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভারগাম্ভীর্য্যরে সাথে সমাসমারোহে শুরু হয়েছে। আগামী রোববার রাতে এই ঝুলনযাত্রা ও মেলার সমাপ্তি ঘটবে। ঝুলনযাত্রা উপলক্ষে এবারও আলীনগর নাচঘর এলাকায় বিভিন্ন সামগ্রী নিয়ে দুই শতাধিক স্টল বসেছে। সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজার হাজার লোকের ভিড় জমছে। এদিকে কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার সার্ব্বজনীন দুর্গাবাড়ি, শমশেরনগর কালীবাড়ি, পাত্রখোলা চা বাগান, কুলাউড়ার হিংগাজিয়া সার্ব্বজনীন দেবালয়ে ৫দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে। ৫দিনব্যাপী ঝুলনযাত্রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে রয়েছে পূজার্চ্চনা, গীতা পাঠ, ধর্মীয় আলোচনা, ভোগরাগ, আরতী কীর্ত্তন, পদাবলী কীর্ত্তন, মহাপ্রসাদ বিতরণ প্রভৃতি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com