কমলগঞ্জে “বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ” শীর্ষক সেমিনার ও শোক সভা

September 11, 2018,

বিকুল চক্রবর্তী॥ শোকের মাস আগস্ট হিসেবে শুক্রবার বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সচেতন নাগরিক সমাজের আয়োজনে “বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ শীর্ষক” সেমিনার ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

শোক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় নেতা  মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মজুমদার,  মিনহাজুর রহমান, মো: খালেকুর রহমান।

বক্তব্য রাখেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, কমলগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার(লিলি), উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মুনিম তরফদার,  উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন সভাপতি সাব্বির আহমদ ভূঁইয়া, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাই, কুলাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে, যুবলীগ নেতা আব্দুল মালিক, সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর ও প্রমুখ।

সেমিনারে প্রধান অতিথি আব্দুল আহাদ চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে নৌকায় ভোট দিয়ে আবারও তাকে ক্ষমতায় আনতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com