শ্রীমঙ্গলে কারিতাস এসডিডিবি প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত

March 23, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ কারিতাস সিলেট অঞ্চলের এসডিডিবি প্রকল্পের অবহিতকরন সভা (২য় ধাপ) ২৩ মার্চ শনিবার সকাল ১০টায় ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন মিলনায়াতনে  জুনিয়র কর্মসূচী কর্মকর্তা লুটমন এডমন্ড পডুনার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান  ভানুলাল রায় । সভায় স্বাগত বক্তব্য রাখেন কারিতাস সিলেট অঞ্চল জুনিয়র কর্মসূচী  কর্মকর্তা মো: মখলিছুর রহমান। সভায় বক্তারা  প্রতিবন্ধী, প্রবীন ও মাদকাসক্ত ব্যক্তিদের উন্নয়নে  এসডিডিবি প্রকল্পের ভূমিকা নিয়ে সভায় আলোচনা করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মালেকা বেগম,জয়তুন্নেছা বেগম, ইউপি সদস্য শাহজাহান মিয়া, শারীরিক প্রতিবন্ধী ডিলেট খংলা, সুমন ভট্রাচার্য্য ও  কারিতাস এর এ্যনিমেটর  ফাসবন পলেং প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com