জুড়ীর সাবেক ভাইস চেয়ারম্যান সিলেটের মামলায় মুজিব আটক

November 12, 2019,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবকে আটক করেছে জুড়ী থানা পুলিশ।

১১ নভেম্বর সোমবার দুপুরে বাড়ী থেকে তাঁকে আটক করা হয়।  উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব গত বছরের ২৮ ডিসেম্বর আওয়ামীলীগে যোগদান করেন।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মুজিব সিলেটের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com