করোনার সামাজিক সংক্রমণ ঠেকাতে সেনাবাহিনীর টহল ও প্রচারণা

March 31, 2020,

আব্দুর রব বড়লেখায় করোনার সামাজিক সংক্রমণ ঠেকাতে সেনাবাহিনীর একটি দল টহল ও সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে। উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে গণসচেতনতা তৈরির লক্ষ্যে দলটি টহল কার্যক্রম ও প্রচারাভিযান চালাচ্ছে।

দূপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার অফিসবাজার, শাহবাজপুর বাজার, দৌলতপুর, চান্দগ্রামবাজার ও পৌরশহরসহ গুরুত্বপূর্ণ বাজারে সেনাসদস্যের টহল দল প্রচারাভিযান চালায়। এসময় করোনাভাইরাস রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে বিভিন্ন পয়েন্টে মাইকিং করেন সেনা সদস্যরা। ভাইরাসের ঝুঁকি এড়াতে জনসাধারণকে লকডাউন মেনে ঘরে থাকারও অনুরোধ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন ইউএনও মোঃ শামীম আল ইমরান, সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন সিলেট সেনানিবাসের অধীনস্থ সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মোঃ মাহাদী হাসান, বড়লেখা থানার ওসি ইয়াছিনুল হক, শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন, উপ-পরিদর্শক প্রভাকর রায় প্রমুখ।

ক্যাপ্টেন মোঃ মাহাদী হাসান জানান, ‘গুরুত্বপূর্ণ বাজার ও সম্ভাব্য গণজমায়েত স্থলে টহল করা হয়েছে। এসব স্থানে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারের দেয়া নির্দেশনা বাস্তবায়নে আমরা কাজ করছি। আমাদের এই কাজ অব্যাহত থাকবে। এক্ষেত্রে তিনি অত্র এলাকার জনগণের সহায়তা কামনা করেন।’

অপরদিকে টহল চলাকালে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বাজারে মূল্য তালিকা না থাকায় নবান্ন নামের এক প্রতিষ্ঠানে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আল ইমরান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com