শ্রীমঙ্গলে চোলাই মদসহ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ৯

June 16, 2020,

স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি এর নেতৃত্বে এএসপি মোঃ আব্দুল খালেক ও এএসপি সোমেন মজুমদার সহ একটি আভিযানিক দল অভিযান চালায়।
১৫ জুন সোমবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন লাহাম প্লাজার সামনে থেকে মাদক ব্যবসায়ী জনৈক মোঃ কামাল উদ্দিন (৩৬), পিতা- মৃত মোঃ বশির উদ্দিন, সাং- সুনগইর খাসগাঁও, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজারকে গ্রেফতার করে তার হেফাজত হতে ৫১ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার ও জব্দ করে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের পূর্বক আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com