শ্রীমঙ্গলে দোকান বাকীর পাওনা চাওয়ায়, সন্ত্রাসী হামলা লুটপাট

June 22, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে পাওনা টাকা চাওয়ায় দোকানের মালিক গিয়াস মিয়া নামে এক ব্যক্তি ও তার  পরিবারের লোকজনকে  বেদম মারধর করে রক্তাক্ত জখম করে দোকানের মালামাল ভাংচুর ও লুটপাট করেছে গ্রামের মৃত আব্দুস সোবাহান খানদার মিয়া’র ছেলে ছালেক মিয়া ও তার সহযোগীরা।

ঘটনাটি ঘটে শনিবার ২১ জুন রাতে উপজেলার কালাপুর ইউনিয়নের উত্তর লামুয়া ২ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

হামলাকারীরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের উত্তর লামুয়া  গ্রামের ছালেক মিয়া, ফরমান মিয়া,রাহান মিয়া, সাদ্দাম মিয়া,উজ্জ্বলসহ অজ্ঞাতনামা আরো ৫-৬ জন রয়েছে।

 জানা গেছে, শ্রীমঙ্গল  উপজেলার কালাপুর  ইউনিয়নের উত্তর লামুয়া  গ্রামের সায়ফন এর কাছে ১১ হাজার টাকা ও তার চাচা ছালেক মিয়া এর কাছে ১ হাজার ৫শ টাকা দোকানের মালিক গিয়াস মিয়া  মালামাল বাকীতে নেয়া বাবদ পেতেন। পাওনা টাকা চাওয়ায় ক্ষুব্দ হয়ে গ্রামো অস্ত্রসস্ত্র নিয়ে ছালেক মিয়া, লোকজন নিয়ে এসে দোকানের মালামাল ভাঙচুর করে দোকানের ক্যাশ ভেঙে  ২০  হাজার টাকা ও একটি  স্মার্ট ফোন লুট করে নিয়ে যায় এবং ঘরে ঢুকে পরিবারের লোকজনের উপর হামলা করে অষ্টম শ্রেণীর ছাত্র  রাব্বি ও সুলতানা বেগম নামে এক নারীর উপর হামলা চালিয়ে একটি সোনার কানের দুল ছিলতাই করে নিয়ে যায়।

এতে দোকান মালিক গিয়াস মিয়াসহ পরিবারে আরও ৪ জন গুরুত্ব আহত হয়।এসময় তাদের চিকার শুনে এলাকাবাসী ছুটে আসলে সন্ত্রাসী পালিয়ে যায়।

পরে গ্রাম বাসি আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।তাদের মধ্যে দোকান মালিক গিয়াস মিয়ার অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক গিয়াস মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করেন।

এ ঘটনায় সরেজমিন গিয়ে দেখা যায়,দোকানের বারান্দা ও দোকানের ভিতরে রক্ত ছিটানো এবং দোকান ও দোকানের পাশে দোকান মালিকের ঘরে মালামাল  ছড়িয়ে ছিটিয়ে পড়া রয়েছে।

পরিবারে লোক সূত্রে জানা যায়,গিয়াস মিয়া সুস্থ হয়ে আগামী ফিরলে এঘটনার সন্ত্রাসীদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করা হবে।

সংবাদ পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন শ্রীমঙ্গল থানা এস আই সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম জানান,সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল গিয়ে গিয়াস মিয়া ও তার পরিবারের লোকজনের শরীরে আঘাতের  চিহ্ন দেখতে পাই এবং মেঝেতে রক্ত ছিটানো ও ঘরের ভিতর ও দোকানের মালামাল এলোমেলো ভাবে পরে রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com