করোনায় মৃত্যু ব্যক্তির হিন্দু সৎকার! ধর্মীয় সম্প্রতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেই চলছে ইকরামুল মুসলিমীন

স্টাফ রিপোর্টার॥ হিন্দু সৎকার! ধর্মীয় সম্প্রতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেই চলছে ইকরামুল মুসলিমীন। ১৭ জুলাই রোজ শুক্রবার জুড়ী উপজেলার ৭ নং ফুলতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বুটলি গ্রামের পরিতোষ পাল পিতাঃ মৃত লোকেশ পাল ১৬ জুলাই রাতে করোনায় আক্রান্ত হয়ে বড়লেখা উপজেলা শহরের গাজীটেকা নামক স্থানের সরৎ ম্যানশনের ৩য় তলায় মৃত্যুবরণ করেন।
ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার সভাপতি মাওঃ এহসানুল হক জাকারিয়া বলেন, পরলোক গমনকারীর ছেলে পার্থ পাল মুঠোফোনে জানান, তার বাবা করোনা পজেটিভ অবস্থায় পরলোকগমন করেছেন কিন্তু সৎকারের জন্য কোনো মানুষ খোজে পাচ্ছেননা, আমরা উনার বাবার সৎকার করবো কি না? আমি বললাম যদি প্রশাসন অনুমতি দেন তাহলে সৎকার করে দিবো। তিনি তখন বড়লেখা উপজেলার ওসি এবং স্বাস্থ্য কর্মকর্তাকে জানালে পরে মুঠোফোনে সৎকারের অনুমতি দেয়া হয়।
ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার এ পর্যন্ত ১৪ জনের দাফন ও ২ জন হিন্দু সম্প্রদায়ের সৎকার করেন।
মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৯ জনে। যাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪২৮ জন। হাসপাতালে চিকিসাৎধীন আছেন ৬০ জন। পিসিআর ল্যাবে পরীক্ষায় পাঠানো রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে প্রায় ৭০৩।
জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এ পর্যন্ত ১৫ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪১ জন।



মন্তব্য করুন