জুড়ীর বীর মুক্তিযোদ্ধা কটন মিয়া আর নেই! রাষ্ট্রীয় মর্যদায় দাফন

September 19, 2020,

জুড়ী সংবাদদাতা॥ নয়াবাজারের বীর মুক্তিযোদ্ধা (সাবেক ব্যবসায়ী) কটন মিয়া (৭৭) কে “গার্ড অফ অনার” এর মধ্য দিয়ে শেষ বিদায় জানালো মৌলভীবাজারের জুড়ী উপজেলা উপজেলা প্রশাসন। নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসা মাঠে শনিবার ১৯ সেপ্টেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত জানাযা পূর্ব আলোচনায় মরহুমের কর্মময় জীবন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান মো: রুহুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মুঈদ ফারুক, জুড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, গোয়ালবাড়ী ইউ, পি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন প্রমুখ। তিনি শুক্রবার সন্ধ্যা ৬ টায় দ্বহপাড়াস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল হন। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পরে জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। ছবি সংযুক্তঃ মুক্তিযোদ্ধা কটন মিয়াকে গার্ড অফ অনার প্রদান করছেন জুড়ী উপজেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com