জুড়ীতে হাম-রুবেলা টিকা দানে বাঁধা দুইজনকে কারাদন্ড

January 25, 2021,

স্টাফ রিপোর্টার॥ জুড়ীতে একটি কমিউনিটি ক্লিনিকে হাম-রুবেলা টিকা দান কাজে স্বাস্থ্য কর্মীদের বাঁধা প্রদান ও শারীরিক হেনস্থা করায় ক্লিনিকের ভূমিদাতাকে একদিন ও তার পুত্রকে এক মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
২৪ জানুয়ারী রোববার সকালে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ইউসুফনগরর গ্রামে ঘটেছে।
স্বাস্থ্য কর্মী নকুল দাস অভিযোগ করে বলেন, হাম-রুবেলা টিকা দানের জন্য আমরা তিনজন স্বাস্থ্য কর্মী রোববার সকালে ইউসুফনগর কমিউিনিটি ক্লিনিকে যাই। তখন ক্লিনিকের ভূমিদাতা মুন্সী মঞ্জুর আলীর পুত্র আব্দুল মন্নান ও তার পুত্র নজরুল ইসলাম কয়েকজন লোক নিয়ে ক্লিনিকে এসে টিকা দানে বাঁধা প্রদান করেন। আমরা এর কারণ জানতে চাইলে আমাদের সাথে খারাপ আচরণ ও শারীরিক ভাবে হেনস্থা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ বলেন, খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে ছুটে যাই এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করি। তিনি পুলিশ নিয়ে অকুস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পান এবং তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আব্দুল মন্নানকে একদিন ও তার পুত্র নজরুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ কমিউনিটি ক্লিনিকের ভূমিদাতা আব্দুল মন্নান ইতিপূর্বে আরো কয়েকবার স্বাস্থ্য কর্মীদের সাথে এরকম খারাপ আচরণ করেন ও ক্লিনিকে তালা লাগিয়ে দেন। কারণ, তার কথামত নাকি ক্লিনিক চলতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com