জুড়ীতে টিকা নিলেন ইউএনও,ওসি সহ প্রশাসনের কর্তারা

February 9, 2021,

জুড়ী প্রতিনিধ মৌলভীবাজার জেলার জুড়ীতে করোনার টিকা নিলেন ইউএনও,ওসিসহ প্রশাসনের কর্তারা।

সোমবার ৮ ফ্রেব্রুয়ারি দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম ও জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী।

এসময় আরোও টিকা নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সমরজিৎ সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ ওমর ফারুক সহ আরোও অনেকে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সমরজিৎ সিংহ বলেন,দ্বিতীয় দিনের মতো আজও জুড়ী উপজেলায় করোনার টিকা প্রদান করা হয়।আজ জুড়ী উপজেলায় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সহ মোট ৮০ জন করোনার টিকা গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম বলেন, আমি আজ টিকা নিলাম।কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।জনগণকে কোন গুজবে কান না দিয়ে রেজিস্ট্রেশন করে করোনার টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com