জুড়ীতে ঐতিহাসিক ৭ মার্চে আলোচনা সভা ও জয়বাংলা সাইকেল শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার॥ জুড়ীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা, জয়বাংলা সাইকেল শোভাযাত্রা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৭ মার্চ সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা,জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, একাডেমিক সুপারভাইজার মো: আলাউদ্দিন,শাহখাকী আলীম মাদ্রাসার সুপার মাওলানা ইয়াকুব আলী, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক আরমান আলী, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু,দৈনিক সকালের সময়ের জুড়ী প্রতিনিধি মনিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক,উপজেলা শিক্ষা কর্মকর্তা মনতোষ কুমার দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সাদেক, সহকারী শিক্ষা কর্মকর্তা রাজন কুমার সাহা, ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সুজাউদ্দৌলা,জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাশ, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, উপজেলা স্কাউটের কোষাধ্যক্ষ কবির উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী গৌছ উদ্দিন প্রমুখ।আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভার পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে জয়বাংলা সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম ও জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে একদল সাইকেলিস্ট জয়বাংলা সাইকেল শোভাযাত্রায় অংশ নেয়।



মন্তব্য করুন